পরীক্ষায় আসা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ১০০টি প্রশ্ন

আসসালামু আলাইকুম 

বিসিএস প্রিলি+ লিখিত + ভাইভা

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ১০০টি প্রশ্ন

১. ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্যে ৭ জনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় কতো সালে কোন তারিখে ?

উত্তর- ১৫ ডিসেম্বর ১৯৭৩

২. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের জেলার নাম নড়াইল। তার সমাধি কোথায় ?

উত্তর- ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে

৩. কোন তারিখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ ত্রিপুরা রাজ্যের আমবাসা গ্রাম থেকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরাস্থানে দাফন করা হয় ?

উত্তর- ১০ ডিসেম্বর ২০০৭

৫. মহান মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠের মধ্যে কয়জন নৌবাহিনীর সদস্য ছিলেন ? তাদের নাম লিখুন।

উত্তর- ২ জন, বীরশ্রেষ্ঠ রহুল আমিন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ

৬.‘‘ব্লু- বার্ড ’’কি ?

উত্তর-মতিউর রহমান যে বিমানটি ছিনতাই করে আনতে চেষ্টা করেছিলেন তার নাম

৭. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর জন্ম কোন জেলায় ?

উত্তর- ফরিদপুর জেলায়

৮. ‘‘পলাশ” কি ?

উত্তর- ইঞ্জিনরুম আর্টিফিশার যে জাহাজে যুদ্ধ করেছিল তার নাম

৯. বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের বাড়ি কোন জেলায়?

উত্তর- ভোলা জেলায়

১০. বীরশ্রেষ্ঠ  মহিউদ্দীন জাহাঙ্গীর চাপাই নবাবগঞ্জের যুদ্ধে ১৪ ডিসেম্বর ’৭১ শহীদ হন। চাপাই নবাবগঞ্জ ,কতো নং সেক্টরের অধীনে ছিল ?

উত্তর- ৭ নং সেক্টর

১১. সিপাহী মোস্তফা কামাল ১৯৬৮ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। তিনি কত নম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেয় ?

উত্তর- চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট

১২. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে গ্রামের নামকরণ করা হয়েছে‘‘মতিনগর” এই গ্রামের পূর্বের নাম কি ?

উত্তর- রামনগর

১৩. আখাউড়ার উত্তরে দরুইন গ্রামে কোন শহীদের সমাধি রয়েছে ?

উত্তর- বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল

১৪. সাত বীরশ্রেশ্ঠের মধ্যে কয়জন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য ছিলেন ?

উত্তর- ২ জন,বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী মোস্তফা কামাল

১৫. ‘‘তিন জন মরার চেয়ে দুই জনের বাঁচা ভালো” - উক্তিটি কোন বীরশ্রেষ্ঠের?

উত্তর- বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ 

১৬. মুক্তিযুদ্ধে প্রথম শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। তিনি কোন তারিখে শহীদ হন ?

উত্তর- ৮ এপ্রিল ১৯৭১

১৭. কোন বীরশ্রেষ্ঠ পাকিস্তানের ১৭৩ ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ন থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ?

উত্তর- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

১৮. ধলই বিওপির যুদ্ধে শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ ?

উত্তর- বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান

১৯. বীরশ্রেষ্ঠদের পরিবারকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কতো টাকা ভাতা প্রদান করা হয় ?

উত্তর- ২৫০০ টাকা

২০. এ পর্যন্ত কয়জন বীরশ্রেষ্ঠের সমাধি শহীদ বুদ্ধিজীবী কবরাস্থানে আছে। তাদের নাম লিখুন ?

উত্তর- ২ জন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান

২১. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ বাংলাদেশে আনা হয় কবে এবং কোথা থেকে?

উত্তর- ৬ নভেম্বর’০৭ ভারতের আমবাসা থেকে

২২. ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে গঠিত হয় ?

- ২১ নভেম্বর ১৯৭১

২৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন। তার নাম কি?

-মাদার মারিও ভেরেনজি

২৪.মুক্তিযুদ্ধে প্রথম কোন রেজিম্যান্ট সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ?

-ইস্ট বেঙ্গল রেজিম্যান্ট

২৫. বাংলাদেশে একবার মামলা হলে যে উকিল তা পরিচালনা করেন তিনি মারা যাওয়ার সময় জামাইকে মামলা হস্তান্তর করেন ।” উক্তিটি কার ?

উত্তর- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৬. একজন বীরশ্রেষ্ঠের জীবন ও আত্মত্যাগের কাহিনী নিয়ে ‘‘অস্তিত্বে আমার দেশ” নামে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। বীরশ্রেষ্ঠর নাম কি ?

 উত্তর- বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

২৭. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের জন্ম কোন জেলায় ?

-ঝিনাইদহ

২৮. হামিদুর রহমান কত নং সেক্টরে যুদ্ধ করেন ?

-৪ নং সেক্টরে

২৯. ২৬ মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় কোন সালে ?

- ১৯৮০ সালে

৩০. বাংলাদেশের পতাকার সাথে মিল আছে কোন দেশের পতাকার ?

-জাপানের

৩১. মুজিব নগর স্মৃতি সৌধের স্থপতি কে ?

- তানভীর কবীর

৩২. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ?

- কামরুল হাসান

৩৩. বীর প্রতীক তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেছেন ?

-১১ নং সেক্টরে 

৩৪. ‘‘যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ

মুজিবুর রহমান” উক্তিটি কার লেখা কবিতার অংশ ?

-অন্নদাশঙ্কর রায়    

৩৫. ১৯৭১ সালে জর্জ হ্যারিসনের ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ এ  ভারতীয়

কোন ব্যক্তি মূল ভূমিকা রেখেছেন ?

-রবি শংকর 

৩৬. মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় ৬৮+১ জনকে ‘‘বীর উত্তম” উপাধি দেওয়া হয়। জিয়াউর রহমানের ক্রমিক নং কত ?

-৩ নং

৩৭. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি আঞ্চলিক সেক্টরে ভাগ করা হয় ?

-১০টি

৩৮. ১৮৭০ সালে ‘‘বঙ্গবন্ধু” নামে একটি মাসিক পত্রিকা বের করা হয়। এর সম্পাদক কে ছিলেন ?

-বঙ্গচন্দ্র রায়

৩৯.মহান মুক্তিযুদ্ধে ভারতের কত জন সৈন্য নিহত হয়েছেন ?

-১৮০০০ জন

৪০.বৃটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কোন সালে ?

-৪ ফেব্র“য়ারি ১৯৭২


৪১.জিয়উর রহমান কত নং সেক্টরের প্রধান ছিলেন ?

-১ নং

৪২.  বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের পদবী কি ছিল ?

-ক্যাপ্টেন

৪৩.বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম স্থান কোথায় ?

-নরসিংদী

৪৪.স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কখন ?

-২ মার্চ’১৯৭১

৪৫.মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত ?

-সেগুনবাগিচা

৪৬.স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায় ?

-ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনে

৪৭.বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের কবর কোথায় ?

-চাপাই নবাবগঞ্জে

৪৮.বীরশ্রেষ্ঠ হামিদুরের পদবী কি ছিল ?

-সিপাহি

৪৯.মুক্তিযুদ্ধে প্রথম কোন রেজিমেন্ট সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ?

-ইস্ট বেঙ্গল রেজিমেন্ট

৫০.মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য কত জন কে বীর উত্তম খেতাবে দেওয়া হয় ?

-৬৮ জন+১জন

৫১.মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য কত জনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়?

-১৭৫ জন

৫২.মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য কত জনকে বীর প্রতীক খেতাব দেওয়া হয় ?

-৪২৬ জন

৫৩.মুক্তিযুদ্ধের কয় নং সেক্টরে কোন কমান্ডার ছিল না ?

-১০ নং

৫৪.মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয় ?

-২০০১ সালে

৫৫.‘স্টপ জেনোসাইট’ চলচ্চিত্রের নির্মাতা কে ?

-জহির রায়হান

৫৬.মুক্তিযুদ্ধে শহীদ একমাত্র মহিলা সাংবাদিকের নাম কি ?

-রোকেয়া গফুর

৫৭.ঢাকা সিটি কর্পোরেশন মুক্তিযুদ্ধাদের নামে কয়টি সড়কের নাম করন করে ?

-৫ টি

৫৮.শেখ মুজিবকে কে প্রথম জাতির জনক আখ্যা দেয় ?

-আ. স.ম. আব্দুর রব 

৫৯. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হন কোন বীরশ্রেষ্ঠের সমাধী সোনা মসজিদে?

 - বীরশ্রেষ্ঠ  মহিউদ্দিন জাহাঙ্গীর

৬০.মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’’ গানটির রচয়িতা কে ?

-গোবিন্দ হালদার (কলকাতা) 

৬১.মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কয়টি ভাগে মুক্তিযুদ্ধাদের খেতাব প্রদান করা হয়?

- ৪ টি ভাগে

৬২. মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে খেতাব প্রদান করা হয়?

-৬৭৭ জন 

৬৩. জাতীয় শিশু দিবস কবে কার জন্ম দিবসে পালন করা হয়-

- ১৭ মার্চ শেখ মুজিবের জন্ম দিবসে

৬৪. ২৫ মার্চ ১৯৭১ বিকালে ইয়াহিয়া কর্তৃক স্বাক্ষরিত বাঙালী নিধনের হুকুমনামার সাংকেতিক নাম কি?

উত্তর- অপারেশন সার্চ লাইট 

৬৫. কবে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমায় বৈদ্যনাথতলা ইউনিয়নে ভবেরপাড়া গ্রামে শপথ গ্রহণ করেন?

উত্তর- ১৭ এপ্রিল ১৯৭১

৬৬. মুক্তিযুদ্ধ চলাকালিন শেখ মুজিবকে কোন কারাগারে বন্দি করে রাখা হয়?

-মিয়াওয়ালী কারাগারে

৬৭.  তারামন বিবি খেতাব কি ?

- বীর প্রতীক

৬৮.  কয়জন মহিলাকে বীর প্রতীক খেতার প্রদান করা হয় ?

 - ২ জন

৬৯. বাংলাদেশের সর্ব কনিষ্ঠ বীর প্রতীকের নাম কি ?

-শহীদুল ইসলাম (লালু) টাঙ্গাইল

৭০. একজন বিদেশী কে বীর প্রতীক খেতাব দেওয়া হয় তার নাম কি?

উত্তর- মিঃ ডবি¬উ . এ. এস ওয়াডারল্যান্ড (অস্ট্রেলিয়া)

৭১. কোন বীরশ্রেষ্ঠের কোন কবর নেই?

উত্তর- মোঃ রহুল আমীন বীরশ্রেষ্ঠ

৭২. বীরশ্রেষ্ঠ  মহিউদ্দিন জাহাঙ্গীর ৭ নং সেক্টরের অধীন চাপাই নবাবগঞ্জের যুদ্ধে  কোন তারিখে শহীদ হন?

উত্তর- ১৪ ডিসেম্বর ১৯৭১ শহীদ হন।

৭৩. সর্বশেষ বীর উত্তম প্রতীক প্রাপ্তের নাম কি?

উত্তর- বিগ্রেডিয়ার জেনারেল শাফায়েত জামিল

৭৪. ১০ জানুয়ারি শেখ মুজিব দেশে প্রত্যাবর্তন করেন। বিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিম এর পাঠানো বিমানের নাম কি?

উত্তর- কমেট বিমান

৭৫. মহানমুক্তি যুদ্ধ চলাকালিন সময়ে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?

উত্তর- উথান্ড

৭৬. বাংলাদেশ প্রবাসী সরকারের সদস দপ্তর ছিল কোথায়?

উত্তর- কলকাতার ৮ নং থিয়েটার রোডে

৭৭. মুক্তিফৌজ কবে গঠন করা হয়?

উত্তর-৪ এপ্রিল ১৯৭১

৭৮. কবে মুক্তিফৌজ নাম পরিবর্তন কের মুক্তিবাহিনী করা হয়?

উত্তর- ১০ এপ্রিল ১৯৭১ সরকার গঠনের পর

৭৯. মুক্তিযুদ্ধের প্রথম সংগঠক হিসেবে ২৬ মার্চ ১৯৭১ চট্রগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র পতিষ্ঠা করা হয়। এর অন্যতম উদ্যোক্তার নাম কি? 

উত্তর-বেলাল মোহাম্মদ।

৮০. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ কোথায় নির্মাণ করা হয়েছে ?

-মৌলভীবাজার কাঠালতলা নামক স্থানে

৮১. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন ?

-রিচার্ড নিক্সন

৮২. বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের পদবী কি ছিল ?

-ক্যাপ্টেন

৮৩. ১৯৭১ সালে প্রথম মুক্তিফৌজ গঠন করা হয় কোথায় ?

- সিলেটে

৮৪. মুজিবনগর দিবস পালন করা হয় কবে?

উত্তর-১৭ এপ্রিল

৮৫. দিবস পালন করা হয় ১৬ ডিসেম্বর। জাতীয় দিবস পালন করা হয় কবে?

উত্তর-২৬ মার্চ

৮৬. জেলহত্যা দিবস পালন করা হয় ৩ নভেম্বর।বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?

উত্তর-১৪ ডিসেম্বর

৮৭. পলাশী দিবস পালন করা হয় ২৩ জুন। ছয়দফা দিবস পালন করা হয় কবে?

উত্তর-২৩ মার্চ

৮৮. সেপ্টেম্বর ১৯৪৭ বুড়িগঙ্গা নদীতে একটি নৌকার মধ্যে বসে ‘‘যুবলীগ” গঠন করা হয়। ‘‘ছাত্রলীগ” গঠন করা হয় কবে?

উত্তর-৪ জানুয়ারি ১৯৪৮ সালে

৮৯. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

উত্তর- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৯০. মুক্তিযুদ্ধের কমান্ডে শেখ মুজিবের পদবী কি ছিল?

উত্তর- সুপ্রীম কমান্ডার অব দ্য আর্ম ফোর্সেস

৯১. শেখ মুজিবকে পাকিস্তান কারাগার থেকে মুক্তি দেওয়া হয় কবে?

উত্তর-১৯৭২ সালের ৮ জানুয়ারি

৯২. পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় 

-২২ ফেব্র“য়ারি ১৯৭৪

৯৩. মুক্তিযুদ্ধে নূর মোহাম্মদ শেখ ৮ নং সেক্টরে যুদ্ধরত ছিলেন। তিনি ৫ সেপ্টেম্বর ১৯৭১ শহীদ হন। তিনি কোন যুদ্ধে শহীদ হন?

উত্তর- ঘুটিপুরের যুদ্ধে

৯৪. ল্যান্স নায়েক আব্দুর রউফ বুড়িঘাট যুদ্ধে ৮ এপ্রিল ১৯৭১ শহীদ হন। তিনি কোন সেক্টরে যুদ্ধ করেন?

উত্তর- ১ নং সেক্টরে

৯৫.সাতজন বীরশ্রেষ্ঠ এর মধ্যে কয়জন সিপাহী ছিলেন ও তাদের নাম লিখুন?

উত্তর-২জন, সিপাহী হামিদুর ও সিপাহী মোস্তফা কামাল

৯৬. ২২ আগস্ট ৭১ মতিউর নহমান যে বিমানটি ছিনিয়ে আনার চেষ্টা করেন সেই বিমানটির নাম কি?

উত্তর- ব্লুবার্ড নামক বিমান 

৯৭. ক্যাপ্টেন ডাঃ সেতারা বেগম বীর প্রতীক এর ক্রমিক নং কত?

উত্তর-১৫ নং 

৯৮. মোছাঃ তারামন বিবি বীর প্রতীক এর ক্রমিক নং কত? 

উত্তর-৩৯৪ নং

৯৯. একজন বিদেশীকে বীরপ্রতীক খেতাব দেওয়া হয় তার নাম মিঃ ডবি¬উ . এ. এস ওয়াডারল্যান্ড। তিনি কোন দেশের নাগরিক?

উত্তর- অস্ট্রেলিয়া

১০০. বীরশ্রেষ্ঠ হামিদুরের পৈত্রিক বাড়ি কোথায় ?

উত্তর-ভারত বিভাগের সময় তারপৈত্রিক বাড়ি চব্বিশ পরগনা জেলায়।


লেখক : শাহ মো: আব্দুল হাই , বাংলাদেশ স্টাডিস

আল্লাহ হাফেজ 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলা বিষয় থেকে বারবার আসা ৫০০ এমসিকিউ একত্রে